No Result
View All Result
অভিমত
  • প্রচ্ছদ
  • মন্তব্য
  • বিতর্ক
  • সাক্ষাৎকার
  • বিশ্লেষণ
  • কলাম
  • পরিক্রমা
  • রিভিউ
অভিমত
  • প্রচ্ছদ
  • মন্তব্য
  • বিতর্ক
  • সাক্ষাৎকার
  • বিশ্লেষণ
  • কলাম
  • পরিক্রমা
  • রিভিউ
No Result
View All Result
অভিমত
No Result
View All Result
প্রচ্ছদ রিভিউ

যেমন হলো অগোচরা

শাহীন রহমান

২৭ আগস্ট ২০২৩

অগোচরা দেখলাম। যদিও দেখার পর পড়ার আগ্রহ আরো বেড়ে গেছে। সময়ের আলোচিত লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস অগোচরা নিয়ে বিঞ্জ ওটিটিতে দেখলাম সিরিজ অগোচরা। ফেসবুক টাইমলাইনে এ সিরিজ নিয়ে অনেকের লেখাই চোখে পড়ছিল। সেই থেকে আগ্রহ। অবশ্য পুরান ঢাকা আশি এবং তার পরের দশকে কেমন ছিল তা জানতে কৌতূহল আমার সবসময় ছিল। সেই কৌতূহল মেটাতে বিঞ্জেতে লগইন ছাড়াই প্রথম পর্ব ফ্রিতে দেখে নিলাম। পরে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হলো। সে জন্য এয়ারটেল বা রবি সিমের প্রয়োজন। এ দুই সিম থেকে সাত টাকায় চব্বিশ ঘণ্টার একটা প্যাকেজ কেনা যায়। আমার কাছে কোনো সিমই ছিল না। এক বন্ধুর সিমের টাকা ধার করে দেখলাম অগোচরা।
এর নির্মাতা সিদ্দিক আহমেদ। পুরান ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প এটি। একজন সাধারণ ছেলে পলিটিকসের শিকার হয়ে কীভাবে আন্ডারওয়ার্ল্ডে জড়িয়ে পড়ে, তা নিয়েই সিরিজ। জাকিয়া বারী মম ও ইমতিয়াজ বর্ষণ ছাড়াও এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ফজলুর রহমান বাবু, শরাফ আহমেদ জীবন, মোরশেদ মিশু।
সিরজের নামটা অগোচরা কেন হলো তা দেখার সময় বারবার আমি ভেবেছি। শেষে গিয়ে গেসু যখন সামাদকে বলে, ও তুমি অগোচরে থাকতে চাও। তখন মনে হয়েছে, এই সামাদ অগোচরা। ছিল আলাভোলা, প্রেম করে বেড়ানো একটা ছেলে। পরে সে হয়ে উঠল আন্ডারওয়ার্ল্ডের প্রধান। নিজের বসের বিধবা পত্নীরও দখল নিয়ে নিল। তার আগে ঘটল অনেক ঘটনা, খুন, নানা মারপ্যাচ।
ইঙ্গিতে বোঝা যায় তখন এরশাদের শাসনামল। এর বিরুদ্ধে আন্দোলন চলছে। বাংলা সিনেমার রমরমা যুগ। সিনেমা, মদ, গাজা, জুয়া, অস্ত্র, এলাকার বড়ভাই-ছোটভাই কালচার। রাজনৈতিক দল মানে পুরান ঢাকায় তখন এইসব কারবার। কে কাকে দমন করে নিজে পদ বাগাবে সেই অরাজকতা। যোগ্যতা নাই তবু মন্ত্রীর ভাতিজা সাফ গেমসের শ্যুটিংয়ে যাওয়ার সুযোগ পায়। আর সামাদ, শ্যুটিংয়ে তার দারুণ প্রতিভা। মন্ত্রীর ভাতিজার সঙ্গে না পেরে সে তার প্রতিভা কাজে লাগালো আন্ডারওয়ার্ল্ডে। একের পর এক মানুষ খুন করে। কিন্তু রক্ত সহ্য করতে পারত না যে সামাদ, সে এত সহজে খুনি হয় কী করে? সামাদের অগোচরে থাকা তার নিজের ভেতরের আরেক সামাদ হাজির হয় তখন দর্শকের সামনে। তারা বাহাস করে নৈতিকতা, লোভ, মনুষ্যত্ব এসব নিয়ে।
পরে সরল সামাদ হেরে যায়। জীবনের অগোচরে থাকা আরেক সত্যকে সে মেনে নেয়। অন্যকে না দমন করতে পারলে নিজের উন্নতিও হয় না, অস্তিত্বও টিকে থাকে না।
আন্ডারওয়ার্ল্ডের নিয়ম হলো সবসময় অগোচরে থেকে যায় কেউ। কাউকে বিশ্বাস করতে হয় না। নিজের স্ত্রীকেও না। যাকে কলিজার টুকরা করে রাখা হয়, সে ছুরি বসিয়ে দেয় পিঠে।
ঢাকা শহর বেড়ে ওঠার অগোচরে খুন, মাস্তানি, দখল- এসবের বিরাট ভূমিকা আছে। এখনকার ঢাকা সামাজিক, রাজনৈতিক যে আদল পেয়েছে, তাতে আন্ডারওয়ার্ল্ডের বিরাট অবদান। এই সত্যটা নাজিম উদ্দিনের মাধ্যমে দেখতে পেলাম।
একজন এটাকে বাংলাদেশের সেরা সিরিজ বলেছেন। আমি তার সঙ্গে খুব বেশি তর্কে যাব না। ম্যাচুরিটির দিক থেকে অগোচরা প্রথম তিন-চারটা বাংলাদেশি সিরিজের ভেতরেই থাকবে।
তবে সিরিজটায় সংলাপের আধিক্য আছে। যদিও অনেক সংলাপ উপভোগ্য। সম্ভবত সংলাপ দিয়ে তখনকার পুরান ঢাকাকে বিস্তৃত আকারে বুঝানোর সহজ কৌশল বেছে নেয়া হয়েছে। যে কারণে উপন্যাস অগোচরা পড়ার আগ্রহ বেড়ে গেছে। নাজিম উদ্দিনের লোভনীয় বর্ণনায় নিশ্চয় পুরান ঢাকাকে আরো ভালোভাবে পাওয়া যাবে।
রেট দিতে হলে আমি অগোচরাকে দশে সাত দেব।

বিষয়: অগোচরাওয়েবসিরিজবিঞ্জমোহাম্মদ নাজিম উদ্দিন
ShareTweetPinSend

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচিত

জ্বরের নাম হীরামণ্ডি : তাওয়াইফ বনাম বেগমদের অবাক রূপকথা

৫ জুন ২০২৪
কবি আবুল হাসান
নির্বাচিত

কবি আবুল হাসানের চিঠিতে বাকশালের বিষণ্ন বয়ান

১৩ অক্টোবর ২০২৩
স্যান্ডি সাহা
রিভিউ

স্যান্ডি সাহার অর্থহীনতার বার্তা

৪ অক্টোবর ২০২৩
রিভিউ

জওয়ান নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া

১১ সেপ্টেম্বর ২০২৩

Discussion about this post

জনপ্রিয় লেখা

রাজনীতিতে প্রোপাগান্ডা সপ্তাহ

৬ সেপ্টেম্বর ২০২৩

সিন্ডিকেট আছে, সিন্ডিকেট নেই

৩১ আগস্ট ২০২৩

আর কত স্বৈরাচারের পতন আমাদের ঘটাতে হবে?

২৪ ডিসেম্বর ২০২৩
ফিলিস্তিনী কবি, শহীদ হিবা আবু নাদা

ফিলিস্তিনী কবি আবু নাদা যেভাবে ‘মুক্তি’ পেলেন

২৮ অক্টোবর ২০২৩
কবি ও ভাবুক ফরহাদ মজহার

কেননা আমরা চিনি চিন চিন

১৬ আগস্ট ২০২৩
  • প্রচ্ছদ
  • আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
google play

অভিমত
ঠিকানা: ২০ বাবুপুরা (৩য় তলা), কাঁটাবন ঢাল, কাঁটাবন। ঢাকা ১২০৫। ইমেইল: [email protected]
কপিরাইট © ২০২৬ অভিমত

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • মন্তব্য
  • বিতর্ক
  • সাক্ষাৎকার
  • বিশ্লেষণ
  • কলাম
  • পরিক্রমা
  • রিভিউ

অভিমত
ঠিকানা: ২০ বাবুপুরা (৩য় তলা), কাঁটাবন ঢাল, কাঁটাবন। ঢাকা ১২০৫। ইমেইল: [email protected]
কপিরাইট © ২০২৬ অভিমত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist